সিয়ানাহ সংবাদ
সিয়ানাহ ট্রাস্টের ২০২৬–২০২৮ সেশনের কাউন্সিল সম্পন্ন

সিয়ানাহ ট্রাস্টের ২০২৬–২০২৮ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন মুফতি জিয়াউর রহমান এবং সেক্রেটারি পুনঃনির্বাচিত হয়েছেন মাওলানা সাদিকুর রাহমান।
গত ১৭ অক্টোবর শনিবার বিকেল তিনটায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিয়ানাহ ট্রাস্টের উপদেষ্টা মাওলানা শাহ মমশাদ আহমদ এবং ট্রাস্টের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যরা।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৬–২০২৮ সেশনের জন্য চেয়ারম্যান হিসেবে মুফতি জিয়াউর রহমান এবং সেক্রেটারি হিসেবে মাওলানা সাদিকুর রাহমান নির্বাচিত হন।
এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে মাওলানা খলিল বিন এখলাছ, অর্থ সচিব পদে মাওলানা আসআদ বিন সিরাজ এবং সহ-অর্থ সচিব পদে মাওলানা আব্দুল্লাহ মানসুর নির্বাচিত হয়েছেন। নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আরও ১০ জন।
কাউন্সিলের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের উপদেষ্টা মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, “সিয়ানাহ ট্রাস্টের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। দেশ ও জাতির এই আশা-আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে নবনির্বাচিত পরিষদ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি আশা পোষণ করি।”
তিনি নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং সিয়ানাহ ট্রাস্টের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
কাউন্সিলে উপস্থিত ছিলেন মাওলানা নোমান বিন আহমদ, মাওলানা আশরাফ উদ্দীন চৌধুরী, মুফতি দানিয়াল মাহমুদ, মাওলানা মুস্তাকিম আমীন, মাওলানা আতাউর রহমান, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মাওলানা আব্দুর রহমান চৌধুরী নাদিম, মাওলানা ইমদাদুল্লাহ মারজান, মাওলানা রুহুল আমীন শাহার, মাওলানা আব্দুর রহমান, মাওলানা যমীর মাহমূদ, মাওলানা আদিব আহমদ, মাওলানা সাদিকুর রাহমান, হাম্মাদ আহমদ, হাসসান মাহির, সৈয়দ হাম্মাদ আহমদ ও ফারহান আহমদসহ অনেকে।
নবনির্বাচিত নেতৃত্বের অধীনে সিয়ানাহ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট ব্যক্তিদের।

