সিয়ানাহ সংবাদ

সিয়ানাহ ট্রাস্টের ‘সীরাত সিজন ১৪৪৮ হিজরি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৭ অক্টোবর

সিলেট, ১৫ অক্টোবর ২০২৬: আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার দুপুর ২:০০ টায় সিলেটের দরগাহ গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সিয়ানাহ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘সীরাত সিজন ১৪৪৮ হিজরি’ সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসলাম ও সীরাত চর্চায় উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে কঠোর মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে। বিজয়ীদের জন্য রয়েছে অর্ধলক্ষ টাকার আকর্ষণীয় মেগা পুরস্কার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জার্মানির বার্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটির হোমবোল্ড ফেলো প্রফেসর ডক্টর মো: মাসুদুল হাসান এবং সিয়ানাহ ট্রাস্টের সম্মানিত উপদেষ্টাবৃন্দ।
প্রতিযোগিতায় চূড়ান্তভাবে নির্বাচিত বিজয়ীদের তালিকা:
এ গ্রুপ (স্কুল ও কলেজ পর্যায়):
  • প্রথম স্থান: জাহরান ওয়াদি চৌধুরী (স্কলারসহোম, সিলেট)
  • দ্বিতীয় স্থান: আয়ান আবদুল্লাহ দিহান (সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়)
  • তৃতীয় স্থান: নুসরাত ইমরুজ (শরীয়তপুর, ঢাকা)
বি গ্রুপ (বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পর্যায়):
  • প্রথম স্থান: সাইফুল ইসলাম (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা)
  • দ্বিতীয় স্থান: ফাহিমা আক্তার (রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট)
  • তৃতীয় স্থান: মোহাম্মদ জাহিদুল ইসলাম জিহাদ (নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা)
সিয়ানাহ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়ীদের মনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে এবং তাদের মেধার স্বীকৃতি দিতে এই আয়োজন। অনুষ্ঠানটি সফল করতে এবং বিজয়ীদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ ও দাওয়াত জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button