চ্যাটজিপিটি অর্থাৎ AI দ্বারা এমন ভিডিও বানানো, যেখানে একজন লোক কথা বলছে, কিন্তু বাস্তবে এমন লোকের কোনো অস্তিত্ব নেই, এমন ভিডিও বানানো কী জায়েয?
প্রথমে ডিজিটাল ভিডিও বানানোর বিধান সম্পর্কে আলোচনা করতে হবে। সমসাময়িক উলামায়ে কেরামের বড় এক অংশের দৃষ্টিতে প্রাণীর প্রিন্টেড ছবির মতো, ডিজিটাল ভিডিও বানানোও জায়েয নয়। ছবি বানানোর ভয়াবহতা সম্পর্কিত ওই হাদিস দ্বারা তারা দলিল দেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন-
إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ الله يَوْمَ الْقِيَامَةِ المصُوِّرُونَ.
অর্থ: নিশ্চয়ই কিয়ামতের দিন ওই মানুষের কঠিন শাস্তি হবে, যে ব্যক্তি ছবি তোলে বা ছবি বানায়। (বুখারী হাদীস নং-৫৬০৬, মুসলিম হাদীস নং-২১০৯)
অপর একদল উলামায়ে কেরামের মত হচ্ছে ডিজিটাল ছবি বা ভিডিও যতক্ষণ পর্যন্ত প্রিন্ট করা না হবে, নারীদের ছবি বা ভিডিও না হবে বা অন্য হারাম দৃশ্য না হবে, তখন জায়েয হবে।
প্রশ্নে উল্লিখিত বিষয়ের সমাধান হচ্ছে, উলামায়ে কেরাম তিন শর্তে এ জাতীয় AI ভিডিও নির্মাণ জায়েয বলেছেন-
এক. ভিডিওতে ইসলামী শিক্ষা ও শরীয়তের খেলাফ কোনো কন্টেন্ট থাকতে পারবে না।
দুই. ভিডিওতে মিউজিক এবং বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না।
তিন. ভিডিওতে বেপর্দা নারীর উপস্থিতি থাকবে না। (ফিকহুল বুয়ু’: ১/৩২৫)
উল্লেখ্য, শর্তসাপেক্ষে AI ভিডিও বানানোর অনুমতির মতটি সর্বসম্মত নয়, বরং আরব ও উপমহাদেশের কিছুসংখ্যক উলামায়ে কেরামের মত। আর যারা ডিজিটাল ছবি বা ভিডিও বানানো সবসময় নাজায়েয মনে করেন, তাদের দৃষ্টিতে তো AI ভিডিও বানানোও নাজায়েয। তাই একান্ত প্রয়োজনের আলোকে উপরোল্লিখিত শর্তাদি পূরণ সাপেক্ষে জায়েযের মতটি গ্রহণ করার সুযোগ থাকলেও প্রয়োজন না থাকলে প্রথম মত অর্থাৎ নাজায়েয হওয়ার মতটি অগ্রাধিকারযোগ্য।
“وأما فعل التصوير فهو غير جائز مطلقا لأنه مضاهاة لخلق الله تعالى”.
(كتاب الصلاة، باب ما يفسد الصلاة وما يكره فيها، 650/1، ط: سعيد)
فقه البیوع: (325/1، ط: مكتبة دار العلوم كراتشي)
ولكن معظم استعمال التلفزيون في عصرنا في برامج لا يخلو من محظور شرعي، و عامة المشترين يشترونه لهذه الأغراض المحظورة من مشاهدة الأفلام والبرامج الممنوعة، و إن كان هناك من لا يقصد به ذلك. فبما أن استعماله في مباح ممكن، فلا نحكم بالكراهة التحريمية في بيعه مطلقا، إلا إذا تعين بيعه لمحظور، ولكن نظرا إلى معظم استعماله لا يخلو من كراهة تنزيهية. وعلى هذا، فينبغي أن يتحوط المسلم في اتخاذ تجارته مهنة في الحالة الراهنة، إلا إذا هيأ الله سبحانه جوا يتمحض أو يكثر فيه استعماله المباح، والله سبحانه و تعالى أعلم
উত্তর প্রদানে-
মুফতি জিয়াউর রহমান
আম্বরখানা, সিলেট